বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
নভেম্বর ১৫, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি সদর ৯নং পৌর ওয়ার্ডের কল্যানপুর এলাকার বাসিন্দা মো শরিফুল ইসলাম রাসেল, পিতা: বাচ্চু মিয়া। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গত ০৯ নভেম্বর বৃহস্পতিবার বিক্রয়ের উদ্দশ্যে বাগান দেখানোর কথা বলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা সড়কের আট মাইল নামক স্থানে নিয়ে গিয়ে উপজাতীয় সশস্ত্র গ্রুপ কর্তৃক রাসেলকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

উক্ত ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে (১৫ নভেম্বর) বুধবার বিকালে গণমাধ্যমে প্রেস বিবৃতি দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উল্লেখ্য যে, রাসেলের মুঠোফোন থেকে তার বাসায় যোগাযোগ করে মুক্তিপণের টাকা দাবি করা এবং একই নাম্বারে বিকাশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর থেকে ০৫(পাঁচ) দিন অতিবাহিত হলেও অপহরণকারীদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপহৃত রাসেলের মুক্তির দাবিতে এলাকাবাসীর আয়োজনে আজ ১৫ নভেম্বর বুধবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল মজিদ, খাগড়াছড়ি জেলা সদস্য সচিব মো মাসুম রানা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো নজরুল ইসলাম, পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা প্রমূখ।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো বলেন, অপহৃত রাসেলকে জীবিত উদ্ধারের জন্য প্রশাসনের তৎপরতা কামনা করার পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। উক্ত সময়ের মধ্যে রাসলকে জীবিত উদ্ধার করা সম্ভব না হলে পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে ৬৯৭ জেলে পেলেন ভিজিএফ চাল

কাপ্তাই সেনাজোনের উদ্যোগে ৩০ পরিবার পেল গৃহস্থালি পশু

রাঙামাটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

কাপ্তাই জাতীয় উদ্যানে দেড় কোটি টাকার সোলার ফেন্স অকার্যকর, বাড়ছে হাতি-মানুষ দ্বন্দ্ব

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

error: Content is protected !!
%d bloggers like this: