শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাটিরাঙার তাইন্দংয়ে নৌকার পথসভায় হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙার সীমান্ত জনপদ ‘তাইন্দং’-এ শনিবার বিকেলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পূর্ব- নির্ধারিত পথসভায় হাজারো মানুষের ঢল নেমেছে।

সভায় বর্তমান এমপি ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা যোগ দেয়ার অনেক আগে থেকেই চারপাশ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ জমায়েত হতে শুরু করেন।

মুখে নৌকার জয়ধ্বনি আর নেচে-গেয়ে মিছিলে মুখরিত পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা মঞ্চে উঠেই উপস্থিত সকলের প্রতি উদাত্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের সম্ভাবনাময় অঞ্চল। নানা ধর্ম-বর্ণ-সংস্কৃতি-ভাষা আর বর্ণিল কৃষ্টিমন্ডিত এই অঞ্চলের মানুষের মন অনেক উদার। কিছু উগ্র- অন্ধ এবং একচোখা সাম্প্রদায়িক মানুষের প্ররোচনায় এখানে শান্তি বিনষ্টের পাঁয়তারা করা হয়। উনিশ’শ একাত্তর সালের পরাজিত শত্রুরা এবং তাদের এদেশীয় দোসররা সাম্প্রদায়িকতার জিগির তুলে মানুষে মানুষে বিভেদ-বিরোধ জিঁইয়ে রাখতে চায়।
তিনি বিএনপি-জামাত অপশক্তিকে শক্তহাতে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, তারা বৈচিত্র্যে বিশ্বাস করে না। তারা বহুভাষায়-সংস্কৃতিতে বিশ্বাস করে না, ফুলের সুঘ্রাণকে ভালোবাসে না। তারাই পঁচাত্তরের কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এই দেশটিকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। তারা ভালোবাসে না, বাংলাদেশকেও। তাই পুড়িয়ে মানুষ মারছে, পিটিয়ে পুলিশ হত্যা করছে এবং দেশের সম্পদ নষ্ট করছে।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো: সাহাব উদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও যুগ্ম সা. সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক সুবাস চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৬ বছরেও সংস্কার হয়নি কাপ্তাই ঢাকাইয়া কলোনির সিঁড়ি: ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

রাঙামাটিতে প্রচন্ড তাপ প্রবাহে অস্থির জনজীবন

দায়সারাভাবে মাটিতে পুতে দেয়া মৃত বন্যহাতির দুর্গন্ধে পরিবেশ দূষণ

পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক: পার্বত্য প্রতিমন্ত্রী

পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু 

কাপ্তাইয়ে হরিণছড়া ভোট কেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও

রামগড়ে বিপুল পরিমাণ মদসহ দুই নারী আটক

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত ও ষড়যন্ত্র বন্ধে স্মারকলিপি দিলো পিসিসিপি

রাঙামাটিতে ইমাম মুয়াজ্জিনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: