বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
জানুয়ারি ১৮, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ হারাল আনোয়ার হোসেন (৪৫) নামে একজন শ্রমিক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা শীল বুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির চৈক্ষ্যং ইউনিয়নের শাহবাগ পাড়ার এলাকার বাসিন্দা মৃত গুল মিয়া’র ছেলে।

এ বিষয়ে চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান , আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর পাশে জনৈক মহসিনের তামাক চুল্লী (তুন্দুল ঘর) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেনের মাথায় খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দায়িত্বরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আলীকদম থানার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরকলে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

দিনে রাতে কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির বিচরণ: আতঙ্কে মন্দিরের পুজারিরা

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ তথ্যচিত্র প্রদর্শন

বাঙ্গালহালিয়াতে উদ্বোধন করা হলো স্বপ্ন বিলাস রেস্তোরাঁ

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে প্রচারণা

এবিসিএস এর নতুন পালক প্রধান হিসাবে রেভারেন্ট রোনাল্ড দিলীপ সরকার এর যোগদান

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজস্থলীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: