রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র মন্ত্রণালয়ের দপ্তরে আজ ঢাকাস্থ ইউরোপিয়ান দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত Charles Whiteley সহ অন্যান্য প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্নয়ন সহায়তাকারী ইউরোপীয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপি সম্মিলিত অংশের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলার ৩টি উপজেলা, বান্দরবান জেলার ৩টি উপজেলা ও খাগড়াছড়ি জেলার ২টি উপজেলার মোট ২৬টি ইউনিয়নে দারিদ্র্যবিমোচনে ২০ হাজার অতি দরিদ্র পরিবারের ৯৮ হাজার মানুষকে সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে। প্রতিনিধি দল এসব হতদরিদ্রদের দারিদ্র্যবিমোচনে সহযোগিতার ক্ষেত্রসমূহ বৃদ্ধিসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো তিন পার্বত্য জেলায় অতি দরিদ্র পরিবারের দারিদ্র্যতা হ্রাস ও জলবায়ু সহনশীল জীবন জীবিকা নির্বাহে সহায়তা প্রদান। প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে- কমিউনিটি পরিচালিত মার্কেট কালেকশন পয়েন্ট- যার মধ্যে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ক্লিনিক/স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা; শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য পারিবারিক পরিদর্শন; মাঝারি, তীব্র, অপুষ্টি শিশুদের জন্য খাদ্য প্যাকেজ।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিনিধিদলের কথা শুনেন এবং তাদের এ উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ায় জলবায়ু সহনশীল পর্যায়ে নিয়ন্ত্রণ ও দারিদ্র্যবিমোচনের দিকটিকে অধিকতর গুরুত্বের সাথে দেখছেন।

তিনি বলেন, সরকার দেশি বিদেশি সাহায্যকারী সংস্থাসমূহের এ ধরনের কল্যাণকর উদ্যোগকে সাধুবাদ জানায়। তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি ইউরোপিয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপি’র উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্টনারশীপ ফর রেজিল্যান্ট লাইভলিহুডস ইন সিএইচটি প্রকল্প গ্রহণের মাধ্যমে জলবায়ু ও দারিদ্র্যবিমোচনে গৃহীত উদ্যোগ গ্রহণের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকার সবসময়ই এধরনের উন্নয়ন কাজে দেশি বিদেশি সংস্থার গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে অত্যন্ত আন্তরিক রয়েছে বলে জানান পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

অন্ধকারে বন্দি রাজস্থলীর চুশাক পাড়া: বিদ্যুৎ-নেটওয়ার্কহীন গ্রামে থমকে আছে জীবন

অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া

ঈদগাঁওয়ে সরকারি কোটি টাকার জমিতে টিনের ঘেরা ঘিরে নানা গুঞ্জন

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

কক্সবাজারে যুবদল কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা

কাপ্তাইয়ে সেরা এটিইও আশীষ কুমার; সহকারী শিক্ষক রওশন শরীফ তানি

error: Content is protected !!
%d bloggers like this: