মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা, মেশিন, বালু, এস্কেভেটর ও ট্রাক জব্দ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ১৯, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন, পরিবহনের ১টি ট্রাক, ১টি এস্কেবেটর ও পাইপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ২টা থেকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ১নম্বর ইউনিয়নের দুর্গম হাতিরখেদা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মানস চন্দ্র দাস।

এ সময় রামগড় পৌরসভা এলাকার মো: ওমর শরিফ(২০), পিতা এরশাদ উল্যাহ নামের এক বালু ব্যবসায়ীকে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষণাত খালাস দেওয়া হয়। এছাড়া ওই স্থান থেকে উত্তোলিত ৫ হাজার ঘনফুট জব্দকৃত বালু ও এস্কেবেটর জব্দ করে করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। যা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে এবং পাইপসহ জব্দকৃত বালু উত্তোলনের মেশিন দুটি এবং বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি রামগড় থানার সংশ্লিষ্ট উপ-পরিদর্শকের নিকট জিম্মায় দেওয়া হয়।

অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁর বালু উত্তোলন ও পরিবহনের সকল যন্ত্র জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৮০ পরিবার

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

রাঙামাটিতে এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

রাঙামাটিতে শেখ মুজিবের মূর্তি অপসারণে ৪৮ ঘন্টার আলটিমেটাম

কাপ্তাইয়ে তথ্য অফিসের  নারী সমাবেশ

দীর্ঘদিন পর পাহাড়ে পর্যটকদের ভিড়

বিলাইছড়িতে যাওয়ার পথে হিটস্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু

বাংলাদেশের ভূখন্ডে বিচ্ছিন্ন এক জনপদ রামুক্যাছড়ি; দুর্গমতায় পৌছায় না সরকারী কোন সুবিধা

কাপ্তাইয়ে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: