মঙ্গলবার , ২১ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ির তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২১, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা হতে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ির তিন উপজেলায় ভোট গ্রহন চলছে। উপজেলা সদরে ভোটারদের উপস্থিতি একটু কম দেখা গেলেও গ্রাম এলাকার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটা ভাল।

কাপ্তাই সদরের বেশ কিছু কেন্দ্রে ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। তবে সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে। দুপুর পর্যন্ত তিন উপজেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক বলেন, আমি যে, কয়টা ভোট কেন্দ্র দেখেছি তাতে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ভোটারা নিজ নিজ ভোট গ্রয়োগ করছে। কোথাও কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, তিন উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিব, আনসার ভিডিপি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের কাজে নিয়োজিত রাখা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম বেশী ও চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দীন একে অপরের বিরুদ্বে ২/৩ ভোট কেন্দ্রে ভোটকার চুপির অভিযোগ করে। তবে দুপুর পর্যন্ত কাপ্তাইসহ তিন উপজেলায় ভোট চলাকালিন সময়ে কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। উভয়েই রীতিমতো কেন্দ্র দখল ও জাল ভোট নিয়ে আশংকা প্রকাশ করে। তারা দু’ জনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি হোসেন ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইসলাম পপি ভোটকেন্দ্র গন্ডগোল করার চেষ্টা করছে। সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হলে জয়ের ব্যাপারে কতভাগ আশাবাদী।

ভোটারা বলেন, কোন প্রকার ঝায় ঝামেলা ছাড়াই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের চাপ বা হয়রানি ছাড়াই নিজের ভোট নিজে দিতে পেরে আনন্দিত হয়েছি।

তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা- ৯২৩৯৫। কাপ্তাই উপজেলা -৫৯৫২৮, রাজস্থলী উপজেলায় -২০৮৬৭ ও বিলাইছড়ি উপজেলায়–১২০০০।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন

মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

দীঘিনালায় আগুনে পুড়েছে ৬০ ব্যবসায়ীর দোকান 

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ 

নানিয়ারচরে শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

রাজস্থলীতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

সনাকের সাথে রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়        

error: Content is protected !!
%d bloggers like this: