মঙ্গলবার , ১১ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৫ম ধাপে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১১, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারাদেশে  ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ  হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তারাই ধারাবাহিকতায় রাঙামাটি ৬৮০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রেমের  উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে রাঙামাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

এসময় গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন,  রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।

এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা তথ্য অফিসার রাহুল বনিকসহ পদস্থ কর্মকর্তারা।

আশ্রয়ণ-২ এর অধীনে মাননীয় প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’- এই লক্ষ্য বাস্তবায়ন করে বিশ্বজুড়ে অনন্য নজির স্থাপন করেছেন। এই গৃহ প্রদান প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এ কার্যক্রমের সুবিধা পাচ্ছে।

এসব পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য উপার্জন ও উৎপাদনশীল সম্পদে তাদের প্রাপ্যতা বাড়াতে এবং নূন্যতম শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টির সংস্থান এ কর্মসূচির মাধ্যমে অর্জিত হওয়া সম্ভব, শুধু গৃহায়ণের ফলেই রাঙামাটি দূর্গমাঞ্চলেও কর্মসংস্থান ও উপার্জনের সুযোগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য বক্তাদের।

উল্লেখ, রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে , রাঙামাটি ৫ম পর্যায়ের ২য় ধাপে নয় উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪টি, কাপ্তাইয়ে ৪০টি, কাউখালীতে ১৩টি, রাজস্থলীতে ২৫টি, বরকলে ৩৫টি, বিলাইছড়িতে ১১টি, বাঘাইছড়িতে ৪২২টি, লংগদুতে ১২৬টি এবং নানিয়ারচর উপজেলায় ৪টি’সহ মোট ৬৮০টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

আলীকদমকে ইয়াবাসহ দুই ভাই আটক

চট্টগ্রামের এম.কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড 

কন্যাশিশু দিবসে কাপ্তাই ও রাজস্থলীতে নানা আয়োজন 

রাজস্থলীতে ১০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাথে বৈধও যেন অস্ত্র অবৈধকাজে ব্যবহার করা না হয় নির্দেশ দেওয়া হয়েছে

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: