সোমবার , ১৫ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচার করার কাজে জড়িত সকলকে গ্রেফতার কারে আইনের আওতায় আনার জন্য রাঙামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। পাহাড়ি বাঙালী সব সম্প্রদায়ের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র ৫ বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে দরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনসহ বিভিন্ন দেশে পাচার করছে। বিভিন্ন গণমাধ্যমের কারণে সেটি এখন প্রকাশ পেয়েছে। পাচার হওয়া নারীরা হুমকির মুখে পড়েছে। এটি এখনই রোধ করতে হবে। এখনই এ পাচারকারীদের রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে।

বক্তারা আরো বলেন, এ ঘটনায় এখনো বড় বড় মাফিয়া চক্রের সদস্য ধরা পড়েনি। তাদের ধরে এ জঘন্য কাজ যারা করছে তাদের শিকড় নির্মুল করতে হবে। না হলে এরা আবার মাথা গজিয়ে উঠবে।
শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,  সিএইচটি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আইনজীবী পারভীন আক্তার, সমাজকর্মী প্রীতিময় চাকমা, নবাশীষ চাকমা। সঞ্চালনা করেন মুকুল কান্তি ত্রিপুরা ও কেয়া চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ের এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম 

মানিকছড়িতে অসহায়ের চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও

ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের  উঠান বৈঠক

রোয়াংছড়িতে গরীব ও অসহায়দের মাঝে সহযোগিতা প্রদান

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

আধুনিক আর নান্দনিকতায় তৈরি ‘নিসর্গ পড হাউস’ কাপ্তাইয়ের পর্যটনে নতুন আকর্ষণ

রাঙামাটিতে ওএমএস টিসিবি খাদ্য বান্ধব কর্মসূচিতে স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু

error: Content is protected !!
%d bloggers like this: