বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কার্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পিডিবির কর্মচারী আহত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজার সংলগ্ন কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মোঃ ইব্রাহীম খলিল(৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও জানান, এই ঘটনায় ফোরম্যান মো: ইব্রাহীম খলিল এর  মুখমণ্ডলের চামড়া সহ মাংস পুড়ে যাওয়ায় প্রথমে তাঁকে নতুনবাজার ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স যোগে রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানে হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে ইলেকট্রিসিয়ান – ডি মোঃ আরমান- এর ডান হাতের চারটি আঙ্গুল সামান্য পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন।

কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর না, কিন্তু তাঁর হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

দেশে ফিরলেন রাজস্থলী বিএনপি নেতা আল-আমিন, এলাকাবাসীর উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সেতুর রড চুরির ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন / হাজী মোহাম্মদ জসিম সভাপতি, আকতার হোসেন সম্পাদক

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

গলায় গামছা পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্নহত্যা

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: