সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৯, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসন। সোমবার (১৯ আগষ্ট) বিকালে শহরের মধ্যে পাহাড় ধসের সম্ভাবনাময় ঝুঁকিপূর্ণ শিমুলতলী ও নতুনপাড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

এসময় গত ৪ দিনের টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশংকা দেখা দেওয়ায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ স্থানে ও আশ্রয় কেন্দ্রে সড়ে যেতে সচেতনতা মূলক মাইকিং করা হয়।

উল্লেখ যে, রাঙামাটিতে টানা ৪ দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এতে আবারও জেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে জুনের শেষে ও জুলাইয়ের শুরুতে হওয়া সপ্তাহব্যাপী টানা বর্ষণে জেলার বাঘাইছড়ি, লংগদু ও বরকল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তির শিকার হন বহু মানুষ।
এদিকে ৩ দিন ধরে রাঙামাটিতে সূর্যের দেখা মেলেনি, আকাশ মেঘাচ্ছন্ন। দিনভর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে জনমনে তৈরি হয়েছে পাহাড় ধস ও বন্যার শঙ্কা। সম্ভাব্য যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমাদের সব সময় প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। পাহাড় ধসসহ সম্ভাব্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় সব প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ জেলা, উপজেলার সব বিভাগ ও সংস্থাকে প্রস্তুত থাকতে বলে দেওয়া আছে। এ ব্যাপারে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে।

জেলা প্রশাসন জানায়, বৃষ্টি হলে শহর এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা লোকজনকে আগেভাগে নিরাপদে বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে সতর্ক করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ লোকজনের নিরাপত্তায় শহর এলাকাসহ জেলায় মোট ২৬৭টি আশ্রয় কেন্দ্র খোলা আছে। তার মধ্যে রয়েছে রাঙামাটি পৌরসভায় ২৩টি এবং রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটিতে ৯টি করে ৫৪টি আশ্রয় কেন্দ্র। অন্য আশ্রয় কেন্দ্রগুলো অপর ৯টি উপজেলার সদরসহ ইউনিয়ন ভিত্তিক খোলা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান 

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

২৭ বছর পর রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বান্দরবানে মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

‎রাঙামাটিতে এনটিআরসিএতে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক যোগ দেননি– জেলা শিক্ষা অফিসার

পাহাড়ি ঢলে ভেঙে গেল নারানগিরি বাঁশের সাঁকো: দূর্ভোগে গ্রামবাসী

বাঘাইছড়িতে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: