মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত: প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর, ২০২৪) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে জাতীয় সমাজকল্যাণ পরিষদ, এনজিও এবং সুধীজনেরা।

“হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট লুলু মারজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আমিনুর রসুল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম এবং সমাজসেবক ধীমান খীসা প্রমুখ।
বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহায়তা করলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রতিবন্ধীদেরও সঙ্গে রাখতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। পাশাপাশি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রতিবন্ধীদের পরিবেশনায় গানও পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রিফাতের খোলা আকাশ দেখার সাধ পুরণ করলেন ইউএনও মুনতাসির জাহান 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

রাজস্থলী থানা পরিদর্শনে পুলিশ সুপার; জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে জোর নির্দেশনা

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার: পাহাড়ি গরুর চাহিদা বেশী

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত 

কক্সবাজার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পদ ও স্থাপনা দখলে

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

আইএফআইসি ব্যাংকের ৪৮তম পূর্তি উদযাপন

মেয়রের চেয়ার দখল করে রাতারাতি কোটিপতি / বাঘাইছড়ি পৌরসভা মেয়রের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: