সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

প্রসূতি মায়েদের ফিস্টুলা র্নিমূলের জন্য রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফিস্টুলা সার্জারি ক্যাম্প। এ উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল কক্ষে বাংলাদেশে প্রসূতি ফিস্টুলা র্নিমূলের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতাল ও হোপ ফাউন্ডেশনের আয়োজনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.নূয়েন খীসা। আরও উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা এডভান্স ভোকাল সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস, রাঙামাটি মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ সেলিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শওকত আকবর,সিনিয়র কনসালটেন্ট গাইনী জয়া চাকমা, সহকারী রেজিস্ট্রার গাইনী ডাক্তার দিনা শারমিন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলার প্রজেক্ট ফোকাল ডাক্তার মোঃ গোলাম হাফেজ,সার্জন ফারহানা মুন্নি, প্রজেক্ট ম্যানেজার আজমল হুদা,সহকারী ফিল্ড কো-কো-অর্ডিনেটর তটিনী চাকমাসহ অন্যারা।

এসময় হোপ ফাউন্ডেশনের নৃন্ময় বিশ্বাস বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও বহুসন্তান প্রসবের কারণে ফিস্টুলার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ হলে পরিবার থেকে অনেক সময় মেয়েরা বঞ্চনার শিকার হয়। তিনি বলেন, হাচি-কাশি ও রাতে ঘুমের সময় প্রস্রাব ঝরা এটি ফিস্টুলার লক্ষণ। এ লক্ষণ কারো দেখা দিলে হোপ ফাউন্ডেশনের কর্মীদের সাথে দ্রুত যোগাযোগ করুণ। ফাউন্ডেশনের কর্মীরা রোগীর আনা-নেওয়া, খাওয়া দাওয়া ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীষা বলেন, হোপ ফাউন্ডেশনে কার্যক্রম খুবই প্রশংসণীয়।আমরা এ ফাউন্ডেশনের জন্য যেকোনো সহযোগিতা করবো। পরে ফিস্টুলা রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

কাপ্তাই তথ্য অফিসের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজস্থলীর বাঙালহালিয়াতে বালুর ট্রাক আটকে যান চলাচল বন্ধ

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

লংগদুতে জন্মাষ্টমী উদযাপন

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করল বন বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: