শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৪, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ জানুয়ারি ২০২৫ তারিখে অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি), রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র নবাব শরীফ সাজিব (২৫), পিতা-মোঃ ইউসুফ আলী, গ্রাম-বড়ইছড়ি, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটিকে উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন ও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ০৬টি গুলি তার ডান হাতে ও ০১টি গুলি তার মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হয়। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কর্মশালা আয়োজন

রাঙামাটি পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরায় সম্মাননা পেলেন আল আমিন সাজিদ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাহাড়ের প্রথম সাইবার ক্রাইম মনিটরিং সেল-এর যাত্রা রাঙামাটিতে

কাপ্তাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান বীজ বিতরণ

মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না- পার্বত্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাইয়ে শ্রমিক দলের বিজয় র‍্যালি 

নানিয়ারচরে ১৯০ কৃষক পেলেন সরিষা বীজ

বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: