বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে দুই দিনব্যাপী মসলা চাষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২৯, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা হতে লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার লংগদু রাঙামাটি কর্তৃক উপজেলা হর্টিকালচার হলরুমে ২০২৪/২০২৫ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আনার ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।

২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আদা, পেঁয়াজ, রসুন দারুচিনি, তেজপাতা সহ অন্যান্য মসলা জাতীয় ফসলের চাষাবাদের নানা দিক নিয়ে আলোচনা করে প্রশিক্ষক আসিফ মাহমুদ। পাহাড়ে কৃষকদের বাড়ির আশপাশের পরিত্যক্ত ও পতিত জমিতে মসলা চাষ করে অনেক লাভবান হতে পারবে কৃষকরা বলে প্রত্যাশা করেন তিনি। এসব মসলা চাষের মাধ্যমে পাহাড়কে মসলার পাহাড় হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমদানি নির্ভর মসলার চাষ ও উৎপাদন করে এলাকার চাহিদা মিটিয়ে গোটা দেশে মসলার চাহিদাও মেটানো সম্ভব তিনি আরও বলেন বস্তায় আদা ও পেঁয়াজ চাষ গৃহস্থালির চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবে লাভবান হওয়ার উপর গুরুত্ব কৃষকদের মাঝে তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা নাছির উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন লংগদু ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা

পাহাড়ে সাংবাদিকতায় ৫৫বর্ষে পদার্পণে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এ.কে.এম. মকছুদ আহমেদ

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

বাঘাইছড়িতে দুই শতাধিক পরিবার পেল বিজিবির ঈদ সামগ্রী 

রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ

ম্যাসেঞ্জারে ‘একঝাঁক’ নতুন ফিচার যোগ

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের শোক

দীঘিনালা পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ মহালছড়িতে

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

error: Content is protected !!
%d bloggers like this: