সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে পাঁচ ইটভাটায় ফের জরিমানা আদায়

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার দায়ে আজ সোমবার পাঁচটি ইটভাটার প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এরআগে গত ২০ জানুয়ারী উপজেলার পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে প্রত্যেক ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্ব দেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন।

ইটভাটাগুলো হলো— আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়াই ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। আজ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪ লংঘন করায় ধারা ১৪ অনুযায়ী প্রতিটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এসময় পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বন বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ‘চাকরিদাতা’ দুই প্রতারক আটক

কুকিমারা একাদশকে জার্সি ও ফুটবল উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে হত্যামামলার আসামী সহ গ্রেপ্তার ৪

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে উচ্ছ্বাসমুখর প্রচারণা

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে প্রচারণা

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

রামগড়ে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন

রামগড়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

খাগড়াছড়ির প্রতিবন্ধী মানুষদের সারথী হলেন সাবেক অধ্যক্ষ বোধি সত্ত্ব দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: