সোমবার , ৩ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদ থেকে জেলের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৩, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন কাপ্তাই হ্রদ থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মোঃ সাদ্দাম হোসেন (৩০) নামের এক জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। নিহত সাদ্দাম হোসেন সারা দিন বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ঝর্না টিলার সামনে কাপ্তাই হ্রদে মৃতের মাছ ধরা নৌকা ও মৃতের পায়ের জুতা পাওয়া যায় ও নৌকায় কিছু জেলেদের রশি পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, মৃত সাদ্দাম কে না পাওয়ায় স্থানীয় লোকজন ও পরিবারের সন্দেহ হয়। তখন গ্রামের লোকজন নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাছ ধরার জাল আর অক্সিজেন দিয়ে খোঁজাখুঁজি করে পানির নিচে মৃতের শরীরে মাটি ভর্তি বস্তা তাহার শরীরে বাধা অবস্থায় সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে কাচকি জালে নিহতের মৃত দেহ পাওয়া যায়।

নিহতের পরিচয় পাওয়া গেছে, সাদ্দাম (৩০) পিতা- মোঃ হানিফ, মাতা-মমতাজ,গ্ৰাম -ঝর্না টিলা  ৭নং ওয়ার্ড, লংগদু, থানা, জেলা রাঙ্গামাটি। স্থানীয় লোকজন পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিক ভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর প্রাক্তন ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা আর নেই

শহীদ বুদ্ধিজীবী দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

রামগড়ে বিনা উদ্ভাবিত আমন ধান বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

নানিয়ারচরে শেখ রাসেলের জন্মদিন পালন

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

দারিদ্র বিমোচনে রাঙামাটিতে কাজ করবে এমজেএফ

ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহালছড়ি ও মাইসছড়িতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়,আর্থিক উপহার প্রদান

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসবে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: