শুক্রবার , ২১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের নিরীহ জনতার উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে শহরের বানিজ্যিক প্রাণকেন্দ্র বনরূপা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে বনরূপা গিয়ে শেষ হয়।

বনরূপা জামে মসজিদ মুসল্লী পরিষদ এবং রাঙামাটি ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। তারা ফ্রি ফিলিস্তিন, ওহুদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো—এই ধরনের স্লোগান দিতে দিতে অগ্রসর হন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো প্ল্যাকার্ড।

বিক্ষোভ মিছিল শেষে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজানের মত পবিত্র মাসেও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ঘরে ঘরে হামলা চালিয়ে শিশু, নারী, বৃদ্ধসহ হাজারো নিরীহ মানুষকে হত্যা করছে। এই নৃশংসতা আন্তর্জাতিক মানবাধিকার ও সভ্যতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো এসব বর্বরোচিত হামলার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে প্রতিনিয়ত রক্ত ঝরছে, ছোট ছোট শিশুদের নিথর দেহ পড়ে থাকছে রাস্তায়, অথচ মুসলিম বিশ্ব এখনো নিরব। তারা মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েল ও তার মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। একইসাথে মার্কিন ও ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, সময় এসেছে—ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। বিশ্ব মুসলিম জাতির উচিত একত্রিত হয়ে এ বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অন্যথায় মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর দাবি শুধু মুখেই থেকে যাবে, বাস্তবে নয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

রাঙামাটিতে দুর্বৃত্তরা আগুন দিল সিএনজিতেঃ যানবাহন চলাচল বন্ধ, ২ ঘন্টা পরে চালু 

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

চন্দ্রঘোনা কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে শ্যামলী বিজনেস ক্লাস হন্দাই এসি বাসের উদ্বোধন

পেকুয়ায় নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা

বিজু ফুলে রঙিন হল কাপ্তাই হ্রদ

ঈদগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

error: Content is protected !!
%d bloggers like this: