বুধবার , ২৮ মে ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

তৃতীয় দিনে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের অভিযানে ২১ হাজার বর্গফুট জাল ও নৌকা জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৮, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্রের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে তৃতীয় দিন আজ বুধবার (২৮মে) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের বড়াদম দোখাইয়া পাড়া, সিলেটি পাড়া, গবাঘোনা, মাইচ্ছোঘোনা এবং জীবতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময়  কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ১০ হাজার বর্গফুট সুতার জাল, ১১ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় নৌ পুলিশ সদস্য এবং উপ কেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন।

এর আগে গত সোমবার (২৬ মে) এবং গত মঙ্গলবার (২৭ মে) কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নৌ পথে অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রসঙ্গত: ১মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বিজয় দিবস ও স্কলারশিপ পুরস্কার বিতরণ

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

আজ মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করবে জেলেরা; কাল সকালে বাজারে মিলবে হ্রদের মাছ

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

দীঘিনালায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ পেলো ৮০ নারী

সংবর্ধিত হলেন জুরাছড়ি নারী ক্রিকেটাররা

চন্দনাইশ সদর নিউমার্কেটে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: