রবিবার , ২২ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ফার্নিচারের গুদামে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২২, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি- চামারি। মাদক সেবীদের উৎপাত তো রয়েছেই। বর্ষাকাল অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে চোরের দল হানা দিচ্ছে। তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না গৃহপালিত পশুও।

সর্বশেষ উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় ভোর রাতে অটবি ফার্নিচারের গুদামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে লক্ষাধিক টাকার মূল্যবান যন্ত্রাংশ। তালা ভেঙ্গে চোরেরা আলমিরায় রক্ষিত এসব যন্ত্রাংশ চুরি করেছে বলে জানান গুদামের ভূক্তভোগী মালিক।

মোঃ ওমর ফারুক নামের ওই মালিক বলেন, তিনি আট/ নয় মাস পূর্বে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার করিম সিকদারের কলোনিতে অটবি ফার্নিচারের একটি গুদাম স্থাপন করেন। সেখানে একজন মিস্ত্রি এবং একজন জোগালির সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হতো। বিরামহীন বৃষ্টির রাতে চোরের দল তার এ গুদামে হানা দেয়। তারা তিনটি ড্রিল মেশিন, একটি হিট মেশিন, একটি গ্র্যান্ডার মেশিন, অটবির একটি বোর্ড মেশিন, কয়েকটি হাতুড়ি, সাউন্ড বক্স সহ সংশ্লিষ্ট সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গুদামের মালিকের বাজারের ডিসি রোডে ছাগল বাজার এলাকায় দুইটি ফার্নিচারের দোকান করেন।

ভূক্তভোগী ফারুক আরো জানান, এ গুদামে তার নিয়োজিত মিস্ত্রি জাহেদুল ইসলাম এবং যুগালি জিয়াউর রহমান অটবি ফার্নিচার তৈরীর কাজ করতেন। চুরির এ ঘটনাটি স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন তদন্ত করছেন বলে জানা গেছে। ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই আছাদুর রহমানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ভূক্তভোগী থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

কলিন্স চাকমা হলেন এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক

কক্সবাজারে ঘুমন্ত মেয়েকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন পিতা

ঈদগাঁওয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুরাছড়িতে স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা

আমার দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ

লংগদুর হাজাছড়ায় শীতকালীন পিঠা উৎসব 

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

লংগদুতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করল বিএফডিসি

error: Content is protected !!
%d bloggers like this: