বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নারীর ক্ষমতায়নে ভিডিপি/টিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার সদর উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০ (দশ) দিনব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রশিক্ষণ মাঠে মোঃ আনোয়ার হোসেন, বিপিএম এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আছলাম সিকদার, পিভিএমএস, পরিচালক, শুভলং আনসার ব্যাটালিয়ন (৭বিএন), বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, রাঙ্গামাটিসহ উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২ (দুই) প্লাটুন মোট ৬৪ জন তরুণী প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা আওতায় দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মোঃ আছলাম সিকদার, পিভিএমএস, বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমাজ তথা রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন, বিপিএম বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে ৮ গ্রাম প্লাবিত, জনজীবন অন্ধকারে

রাঙামাটিতে ‘লাল সবুজ উন্নয়ন’ টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ উপহার

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ সন্ত্রাসী আটক-র‌্যাব মহাপরিচালক

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

রাজস্থলী হাসপাতালের সরকারি জমি বেদখল

রাজস্থলী হাসপাতালের সরকারি জমি বেদখল

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় সুখবিলাস জয়গুরু ধাম আশ্রম বিশেষ প্রার্থনা

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বাঘাইছড়িতে ৪০০ পরিবার পেল মানবিক সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: