বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ইমাম মুয়াজ্জিনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬) জুন সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহাম্মেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইকবাল বাহার চৌধুরী উপপরিচালক রাঙ্গামাটি জেলা কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা।

উক্ত আলোচনা সভা ও কোর্স অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাঙ্গামাটি পার্বত্য জেলা, বিশেষ অতিথি সাইমুর রহমান জেলার, জেলা কারাগার, রাঙ্গামাটি পার্বত্য জেলা। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সুপারভাইজার মডেল কেয়ারটেকার সাধারণ কেয়ার টেকার বৃন্দ রাঙ্গামাটি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গণ শিক্ষার শিক্ষক শিক্ষিকাগণ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা সন্ত্রাসবাদ ও সহিংসতাকে কখনোই সমর্থন করে না। ব্যক্তি, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআন ও সুন্নাহ অনুসরণ করলে সমাজের যাবতীয় সমস্যা সহজেই সমাধান সম্ভব। তাঁরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং একজন দক্ষ রাষ্ট্রনায়ক। একজন পরিপূর্ণ মুমিন হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করা আবশ্যক।

বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য তুলে ধরে আরো বলেন, ‘জং’ একটি ফারসি শব্দ যার অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গি’ মানে যোদ্ধা। অন্যদিকে সন্ত্রাসবাদ হলো নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা। অথচ পশ্চিমা বিশ্ব এ দুটি শব্দকে গুলিয়ে দিয়ে ইসলামকে হেয় করছে এবং মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা আরও বলেন, ইসলাম নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছে। অথচ একশ্রেণির মানুষ পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আলোচনায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম, বিশেষ করে মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈসাবিকে সামনে রেখে নুনছড়ি দেবতা পুকুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

দয়ালকৃষ্ণ চাকমার চিকিৎসার খবর নিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন

কাপ্তাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

জুলাই পুনর্জাগরণ উদযাপনে রাঙ্গামাটি রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা

খাগড়াছড়িতে আমদানি নিষিদ্ধ অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: