বুধবার , ২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডেভিল হান্টে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলহাজতে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

জেলা পুলিশের বিশেষ অভিযানে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের কলেজগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। কোতয়ালি থানার পুলিশ তাকে ডেভিল হান্টে আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করে।

কলেজগেট এলাকাবাসী জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বিলাইছড়ি এবং শহরের কলেজগেট এলাকায় পেশিশক্তি প্রয়োগ করে শহীদুল ইসলাম। পতিত আওয়ামী লীগ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগষ্টের পর হতে অন্তর্বর্তীকালিন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে অপপ্রচার চালায় শহীদুল ইসলাম। এছাড়াও শহীদুল আওয়ামী লীগ সরকারের আমলে শহরের কলেজগেট এলাকায় সরকারী খাস জায়গা দখল করে কোটি টাকা ব্যয়ে বহুতলা ভবন নির্মাণ করেছে। এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্য ও অবৈধ সম্পদের পাহাড়।

সে ছিল পতিত সরকারের গৃহপালিত রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং সাবেক জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার ঘনিষ্ট। এই দুই নেতার আশ্রয়-প্রশ্রয়ে বিলাইছড়িতে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে শহীদুল ইসলাম এর বিরুদ্ধে। বিলাইছড়ি উপজেলা গরীব অসহায় মানুষের হক নষ্ট করেছে সে। উন্নয়নের নামে প্রকল্প নিয়ে লুটপাট করে এই আওয়ামী লীগ নেতা শহীদুল। শহীদুল ইসলাম ২০০৭-২০০৮ সালের দিকে চট্টগ্রামে একটি গার্মেস ফ্যাক্টরিতে দাড়োয়ানের চাকরি করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেয়ে রাতারাতি কোটিপতি বনে যায়। সে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদকের পদ ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু করে টেন্ডারবাজি ও নামে বেনামে প্রকল্প গ্রহন। তার অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে দুদকেও অভিযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ এসে ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশের জালে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেদ উদ্দিন বলেন, সরকার নিষিদ্ধ ঘোষিত বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামকে তার কলেজগেট এলাকার বাসার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার দুপুরে ডেভিল হান্ট মামলা আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান

চন্দনাইশে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

শান্তিপুর্ণ ভোটে বাঘাইছড়ি পৌর মেয়র হলেন আ.লীগের জমির

দুর্গমতা পাড়ি দিয়ে টেবিল টেনিস তারকা খই খই সাই’র পরিবারের পাশে জেলা প্রশাসক

মহালছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ

রাঙামাটি পরিত্যক্ত চিড়িয়াখানায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে জনসংখ্যা অনুপাতে কোটা দেওয়ার দাবি পিসিসিপি’র

error: Content is protected !!
%d bloggers like this: