বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এসএসসি, দাখিল ও কারিগরিতে পাশের হার ৬৭.৬৩শতাংশ, জিপিএ-৫ পেলো ৭০জন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১০, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার পাশের হার ৬৭.৬৩%। সর্বমোট জিপিএ- ৫ পেলো ৭০ জন। তৎমধ্যে এসএসসিতে পাশের হার ৬৫.৩১%, দাখিলে ৮২.০৬% এবং কারিগরিতে ৮৬%। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই তথ্য পাওয়া যায়।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এই বছর কাপ্তাই উপজেলায় এসএসসিতে  ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট ৯শত ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬শত ২৭ জন। এখানে পাশের হার ৬৫.৩১%। সর্বমোট জিপিএ- ৫ পেয়েছেন ৬৯ জন। শতভাগ পাস করেছেন কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ১ শত ২ জন অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ- ৫ পেয়েছে ৪৭ জন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে জিপিএ -৫ পেয়েছে ১৯ জন, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কেপিএম স্কুল হতে ১ জন করে জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে প্রকাশিত দাখিল পরীক্ষায় কাপ্তাই উপজেলার ২ টি মাদ্রাসা হতে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৮ জন পাস করেছেন। পাসের হার ৯২.০৬%। জিপিএ -৫ পেয়েছে আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১ জন।

অপরদিকে কারিগরি পরীক্ষায় কাপ্তাই উপজেলায় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০ জন পরীক্ষা অংশ নিয়ে ৪৩ জন পাস করেছেন। পাসের হার: ৮৬%।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা কেইউজে’র

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির জ্বরতি তঞ্চঙ্গ্যা হলেন সংরক্ষিত মহিলা এমপি

বাঘাইছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বছরের পর বছর বিদ্যুৎ ভোগান্তির শিকার লংগদু ও বাঘাইছড়িবাসী

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

কাপ্তাই বিএন স্কুলের পৃথ্বীরাজ সাহার জাতীয় পুরস্কার অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: