রবিবার , ১৩ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তৃনমূল বিএনপি এখন সংগঠিত– জুরাছড়িতে বিএনপির সমন্বয় সভায়

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
জুলাই ১৩, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়েছে। উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রসার করা হয়েছে। ইতিমধ্যে বিএনপির সাংগঠনিক শিকর মাঠ পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) জুরাছড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমন্বয় ও আলোচনা সভায় বক্তারা এ দাবী করেন।

উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত সভায় জুরাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি দেবতপ্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, সহসভাপতি ধনপন্য চাকমা, সিনিয়র সদস্য মোঃমনির হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় জুরাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআবুল কাসেমের ধারা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিএনপির সভাপতি সুমিতা চাকমা, সিনিয়র সহ-সভাপতি জলঙ্গ রানী চাকমা, যুব দলের আহ্বায়ক আশুগোপাল চাকমাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তরা আওয়ামী লীগের উদ্দেশে বলেন, আ’লীগ ক্ষমতায় থাকা কালিন বিএনপির গণ জোয়ারের ভয়ে বিএনপির সকল ধরনের সভা-সমাবেশ সরকার বাহিনী ব্যবহার করে পন্ড করে দিয়েছে। সেই দিন আর নেই। তারা আজ ভয়ে আতংকে ঘুরে বেড়াচ্ছে।

তারা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে উপজেলা নেতৃবৃন্দের নেতৃত্বে ধানে শীর্ষের জয় যুক্ত করার মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

বন্যায় প্লাবিত বাঘাইছড়ির নিন্ম অঞ্চল

জগন্নাথের শিক্ষার্থী খাদিজার মুক্তি চেয়ে রাবিপ্রবিতে ৩ শিক্ষার্থীর মানববন্ধন 

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

মাটিরাঙার তাইন্দংয়ে নৌকার পথসভায় হাজারো মানুষের ঢল

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কোতয়ালী থানার অভিযানে ৭ মাদক কারবারী গ্রেফতার

জুরাছড়িতে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

error: Content is protected !!
%d bloggers like this: