সোমবার , ২১ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২১, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ থাকার পরও  গোপনে ফোন ব্যবহার করায় উদ্বেগ জানিয়ে তা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক।

২১ জুলাই (সোমবার) প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবহার বন্ধে অভিভাবকদের সহযোগিতাও কামনা করা হয়।

প্রসঙ্গত, বিদ্যালয়ের ৬ষ্ট হতে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ঐ আদেশে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।  ওই আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা বিভিন্ন ভিডিও ধারন করে ফেসবুক/ টিকটকে আপলোড করছেন যার কারনে স্কুলের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও গতিশীল করতে মোবাইল ফোনে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন আনা নিষেধ, তারপরও শিক্ষার্থীরা গোপনে মোবাইল আনছে।  বিভিন্ন বিতর্কিত পোস্ট লাইক ও শেয়ার দিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

চোখের সামনের রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে আঁকছেন একদল শিল্পী

রাঙামাটি কলেজে আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা

কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা বর্ণমালা ও কাহিনি কাব্যর ২ পুস্তকের মোড়ক উন্মোচন

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ৮ হাজার ১ শত টাকা জরিমানা 

কাপ্তাইয়ে পৃথক দুই অগ্নিকান্ডে চার লাখ টাকার ক্ষতি  

error: Content is protected !!
%d bloggers like this: