শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আগামী নির্বাচন জনগণের জন্য একটি ইতিহাস গঠনের সুযোগ: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২৬, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে চকরিয়া অঞ্চলের (চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি) রুকনদের সম্মেলনে জেলা আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেছেন, “আমাদের সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচন জাতির জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ। এই নির্বাচনে আমাদের ন্যায়, ইনসাফ ও জনমতের বিজয়ের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতেই হবে।”

তিনি আরও বলেন, “জনগণকে সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে অংশগ্রহণ করতে হবে। কক্সবাজার জেলার প্রতিটি আসনে প্রস্তুতি চলছে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

অধ্যক্ষ আনোয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আমরা সুসংগঠিতভাবে অগ্রসর হই, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ।

জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

হলফনামায় তথ্য গোপন করায় রামগড়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

মা হৃদরোগে আক্রান্ত, বাবা দিনমজুর: চার মাস বয়সী শিশু সন্তানের দায়িত্ব সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যার সমাধানের চেষ্টা চলছে- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

রাঙামাটিতে পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি

রাঙামাটি শহরের ৫ শতাধিক পরিবারের মাঝে পুলিশের কম্বল বিতরণ

ঈদগাঁওয়ে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

error: Content is protected !!
%d bloggers like this: