বুধবার , ৩০ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৩০, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর পুত্র এবং দুই মেয়ে ও এক ছেলের জনক। তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

তার ম্যানেজার মোঃ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদের নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা যায়।

ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোন রকম নড়াচড়া করেনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে যায়। তারা সুরত রিপোর্ট তৈরি মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।’

ওসি বলেন, ‘পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই দিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা কেইউজে’র

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

তাবলীগ জামাতের সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে রামগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চন্দ্রঘোনায় বাদল খিয়াং এর স্মরণ সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

লংগদুতে আ.লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কাটার দায়ে থানায় অভিযোগ

পর্যটক সেবায় ২টি গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: