বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজার ঝাউবাগান থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর মরদেহ শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫)।

তিনি ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকা উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি সুইসাইড হতে পারে বলে মনে হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে, টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯ টা ২০ মিনিট উল্লেখ ছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

চন্দনাইশে জুলাই যোদ্ধাকে হামলা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা ব্লকেড

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

মাইসছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সন্ত্রাস ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

কাউখালীতে অসহায় ও দুস্থদের মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

পরিবেশবান্ধব বিসিসিটি- বাউ স্টোভ উদ্ভাবন করলেন বাকৃবির গবেষক

কাপ্তাই প্রেসক্লাবে ইউএনও’র বিদায় অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: