শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শয়তানের নিঃশ্বাসে চন্দনাইশে ব্যবসায়ীর দোকান থেকে টাকা ছিনতাই

প্রতিবেদক
প্রতিনিধি, চন্দনাইশ, চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় বাজার থেকে অদ্ভুত কায়দায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে সাধারণ ছিনতাইয়ের মতো নয়, বরং টাকার সাথে অজ্ঞান করার মতো বিশেষ এক ধরনের ওষুধ ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়। এলাকাবাসী এটিকে “শয়তানের নিশ্বাস” নামে অভিহিত করছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দোকান মালিক সুমন (৪৫) জানান, দুই যুবক দোকানে এসে কিছু পণ্য কেনার অজুহাতে ৫০ টাকার নোট হাতে দেয়, পুর্বেই তারা টাকার সাথে কৌশলে শয়তানের নিশ্বাস নামক মেডিসিন মিশিয়ে রেখেছিল সম্ভবত। সেই টাকার সংস্পর্শে আসার পরপরই ব্যবসায়ীর মাথা ঘোরা শুরু হয় এবং চোখে অন্ধকার নেমে আসে। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগত ৫ হাজার টাকা নিয়ে দ্রুত একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

এরপর আশেপাশের লোকজন ছুটে এলে অসুস্থ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, ঘটনাটি এমন দ্রুত ঘটেছে যে ছিনতাইকারীদের আটক করার কোনো সুযোগই মেলেনি। এ নিয়ে এলাকায় চরম ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন দোকানপাটে কাজ করা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতঘাটিয়া পুকুর পাড় বাজার সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুভল কুমার দেব বলেন, এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। যেভাবে ওষুধ ব্যবহার করে দোকানদারকে অচেতন করার চেষ্টা করা হয়েছে, তাতে ভবিষ্যতে আরও বড়ো ধরনের ক্ষতি হতে পারে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এবং এই বাজারে সকল ব্যবসায়ী ভাইদেরকে সচেতন থাকার আহবান জানান। এদিকে সাধারণ মানুষও এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, আধুনিক সময়ে ছিনতাইকারীরা নতুন নতুন কৌশল বের করছে। তাই সবাইকে আরও সচেতন থাকতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের ‘নৃশংস বর্বরতার’ বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন

রাজস্থলীতে কারিতাসের লাউদাতোসি ক্যাম্পেইন ও চারা বিতরণ   

দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়ার খাল স্বরূপে ফিরবে কি!

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু

খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পানছড়িতে বিক্ষোভ

ঈদগাঁওয়ে সরকারি কোটি টাকার জমিতে টিনের ঘেরা ঘিরে নানা গুঞ্জন

খাগড়াছড়ির প্রত্যন্তগ্রাম-ওয়াসুতে বিন্দু বিদ্যানিকেতন-এর উদ্যোগে পরিবেশ আলোচনা, কার্টুনপ্রদর্শনী, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: