বুধবার , ১৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সুমি হত্যামামলায় এবার গ্রেপ্তার কবির

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাইয়ে প্রাইমারি স্কুলের টয়লেট থেকে উদ্ধার হওয়া নিহত হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় মো.কবির (৪৪) নামে আরও একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার কাঠমিস্ত্রী মো.কবির শিল্প এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

১৫ মার্চ রাতে শিল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (১৬ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তার কবিরের কাছ থেকে নিহত সুমির রেজিস্ট্রেশনকৃত ব্যবহৃত মোবাইল সিম পাওয়া গেছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা তদন্ত করছি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, এটা নৃশংস হত্যাকাণ্ড ও পরিকল্পিত। সুমি হত্যা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে। আটকদের বিরুদ্বে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১২মার্চ) বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শোচাগার থেকে নিহত সুমির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোতয়ালী থানার অভিযানে মাদক কার্বারীসহ গ্রেপ্তার ৭

সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ল ১২০টি স্থাপনা: ৩ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে

রাজস্থলীতে নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

পার্বত্য অঞ্চলে ১৮০ দিনে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

বাঘাইছড়িতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

চন্দনাইশে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর যোগদান

পানির স্বল্পতায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিন্মে 

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

error: Content is protected !!
%d bloggers like this: