বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশে কর্মরত আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অরুপ রতন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক অলক দে, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম ফখর উদ্দিন, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম.আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি লেয়াকত আলী, জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভা সভাপতি কাজী কুতুব উদ্দিন, দোহাজারী পৌরসভা সভাপতি এম. জমির আদনান, এনসিপি নেতা সাইফুল ইসলাম রাব্বী, সাংবাদিক খালেদ রায়হান, জাবের বিন রহমান আরজু, শাহনুর দস্তগীর প্রমূখ।

সভায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেন, চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে এবার ৯৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। পূজায় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। রাত এগারোটার পর কোন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার না করতে তিনি পরামর্শ দেন। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

বান্দরবানে কেএনএফ ও ইসলামী জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে একটি রাস্তা হলেও যাতায়াত ব্যবস্থা তৈরি হয়নি

বাঘাইছড়িতে ভাষাদিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

দীপেন দেওয়ানের পক্ষে বাঘাইছড়িতে বিএনপির প্রচারণা

বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন

বিজুতে বন্ধুদের সাথে বেড়ানো হল না মৈত্রী চাকমার

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

error: Content is protected !!
%d bloggers like this: