রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাইনীমূখ বাজারে তিনবার একই দোকানে আগুন, আতঙ্কে ব্যবসায়ী মহল

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার সর্ববৃহত্তর মাইনীমুখ বাজারে একই দোকানে টানা তিন দফা আগুন লাগার ঘটনায় বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মানিক মিয়ার মুদি দোকান থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দোকানের ভেতরে রাখা কিছু মালামাল আংশিকভাবে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের ব্যবধানে একই দোকানে তিনবার আগুন লাগা রহস্যজনক। স্থানীয় ব্যবসায়ী মহল এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে সিগারেটের আগুন মনে হচ্ছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বাজার কমিটির সভাপতি আবুল কাসেম ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন। একইসাথে দ্রুত বৈদ্যুতিক লাইন মেরামত ও অগ্নি নির্বাপণ সরঞ্জাম দোকানে রাখার নির্দেশ দেন তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাঙামাটি জেলা পুলিশের প্রচেষ্টায় ৩০টি হারানো মোবাইল উদ্ধার

রাজস্থলীর সাংবাদিক চাউচিংয়ের মৃত্যু 

কাউখালীর ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

সীমান্ত সড়কে বদলে যাবে তিন পার্বত্য জেলার পাহাড়ের দৃশ্যপট

রাঙামাটি পুরাতন বাসষ্টেশনে অগ্নি দুর্গত এলাকায় শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: