বুধবার , ১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

“ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদের আমি লাষ্ট ওয়ার্নিং দিতে চাই, এনাফ ইজ এনাফ অনেক হয়েছে, আপনাদের অনেক ছাড় দিয়েছি। আপনাদের আমি এতটুকু নিশ্চিত করতে চাই রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে আপনাদের এই দেশ হতে বিতাড়িত হতে হবে। যাদের মদতে আপনারা কাজ করছেন আপনাদের ওই দেশেই চলে যেতে হবে”– বলে ইউপিডিএফকে হুশিয়ারি প্রদান করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

আজ বুধাবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্টান শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলার তবলছড়ি এলাকার শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে, যে আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পছন্দ করি। সকল জাত, সকল ধর্ম আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। সমস্যা হচ্ছে কিছু কুচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। অতি সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের বিশ্বাসের মাঝে ফাটল ধরাতে পেরেছে। কিন্তু আমরা আনন্দিত আমাদের মাঝে কোন ভেদাভেদ সৃষ্টি করতে পারে নাই। যার ফলে আমরা শান্তিপূর্ণ ভাবে এই দিনটি পালন করতে পারছি। এই পাহাড় আমাদের এই দেশ আমাদের তাই আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই দেশ আমাদের প্রস্তুত করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে বৃষ্টি উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি

বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ৩০০ বছরের চার্চের উদ্বোধন

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

নিন্ম মাধ্যমিকে পাঠ দানের অনুমতি পেল কুকিমারা লোটাস শিশু সদন

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৭১৩ পরীক্ষার্থী

পলাশ বুড়য়ার পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেলবন্ধন: জোন কাপ ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: