সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন সোমবার ( ৩ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দর্শন করেন। এসময় তিনি নির্বাহী কর্মকর্তার দপ্তরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দর্শনকালে এসময় রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ড: মো: সাইফুর রহমান, রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার কাপ্তাই উপজেলাধীন শিলছড়ি ৩৫  আনসার ব্যাটালিয়নে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৪র্থ ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এদিকে সফরের অংশ হিসাবে এদিন দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দিন কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান এবং স্থানীয় কার্বারিরা তাঁকে স্বাগত জানান। এসময় বিভাগীয় কমিশনার হেডম্যান এবং কারবারিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি   বলেন, সরকারের রাজস্ব আদায়ে হেডম্যান এবং কারবারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের সম্মানি খুবই কম, কিভাবে তাদের সম্মানি বৃদ্ধি করা যায়, সরকার বিবেচনা করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীবন সংগ্রামে পাহাড়ের বাঙালি নারীরা: লাকড়ি কুড়িয়ে বাঁচার লড়াই

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফইরা মুরং ঝর্ণায়

রাঙামাটি শহরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

নানিয়ারচরে যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ

‎আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাঙামাটির শিক্ষা ক্যাডাররা

ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

মধ্যেরাতে কাল বৈশাখী হানা নানিয়ারচরে

error: Content is protected !!
%d bloggers like this: