বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আলোর কবিতা-কথা ও ভালোর গান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৫, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সাউন্ডবাংলা- দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোর কবিতা-কথা ও ভালোর গান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক এম শাহজাহান আলী। কথাশিল্পী শান্তা ফারজানা ও কলামিস্ট মোমিন মেহেদী নিবেদিত আলোর কবিতা – কথা ও ভালোর গান-এ সভাপতিত্ব করেন সাংবাদিক ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী কালাম ফয়েজী, ব্যাংকার ও কবি সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান, এবং কবি রিপন শান। বক্তব্য রাখেন জাতীয় দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি। এ আয়োজনে সাহিত্যবন্ধু সম্মাননা কথাশিল্পী কালাম ফয়েজী, কাব্যবন্ধু সম্মাননা কবি রিপন শান, সমাজবন্ধু সম্মাননা সমাজসেবি ফেরদৌসি আক্তার রেহানা ও সমাজসেবি মিজানুর রহমান মোল্লাকে প্রদান করা হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে গান ও অভিনয় পরিবেশন করেন অ ছড়াকার গোলাম নবী পান্না, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি আলতাফ হোসেন রায়হান, শিক্ষক কবি আবদুল মান্নান, প্রকাশক হাফেজ নূরুজ্জামান, কবি বিমল সাহা, দৈনিক পূর্বাভাস-এর স্টাফ রিপোর্টার সাইফুল রহমান হক, ছড়াকার শাহজামাল, ছড়াকার মোহাম্মদ শামিম মিয়া প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ এসময় বলেন, একাত্তরের স্বাধীনতা কারো বাপদাদার নয়; এই স্বাধীনতা সকল নাগরিকের। সেই স্বাধীনতাকে কোনো দল- গোষ্ঠি বা ব্যাক্তি খাটো করার চেষ্টা করলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। ভুলে গেলে চলবে না, অতিতের অন্যায়ের প্রতিবাদের প্রেক্ষিতেই অন্তবর্তী সরকারের সৃষ্টি। অতএব, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

উপবৃত্তি বাস্তবায়ন নিয়ে কাপ্তাইয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

বাঘাইছড়িতে ১০০ হতদরিদ্র পরিবার পেলেন ইফতার সামগ্রী 

শীতে অসহায় মানুষের পাশে সীপকস: বাঘাইছড়িতে ৫০ পরিবার পেল শীতবস্ত্র

জেল হত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‌্যালি ও আলোচনা সভা

কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি

ঈদগাঁওয়ে পাঠ্য বই কেলেঙ্কারিসহ বিভিন্ন মামলার আট আসামী কারাগারে

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক- পার্বত্য উপদেষ্টা

ইংরেজি শিক্ষা উন্নয়নে প্রভাষক নুরুল আবছারের বই প্রকাশ

রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের “মাস্টার প্ল্যান” বিষয়ক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: