সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৪৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি বিভাগের প্রনোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এসময় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর ৪ শত ৭০ কৃষকের মাঝে উফশী ধান, হাইব্রিড, সরিষা, সূর্য্মুখী, অড়হড়, বাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজি, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং শসার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। এর অবদান সম্পূর্ণ কৃষকদের। কৃষকদের শ্রম ও মেধায় আজ বাংলাদেশের কৃষি বহিবিশ্বে সমাদৃত। সরকার সবসময় কৃষকদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু মঞ্চ স্কুল পাহাড়ে সম্প্রীতির প্রতীক– লে. কর্নেল আল-জাবির আসিফ

লংগদুতে বিজিবি রাজনগর ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

কাপ্তাইয়ে কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ৬৫ পিস ইয়াবাসহ কারবারি আটক

রাঙামাটিতে টিসিবির পণ্য পৌঁছেছে, চলছে প্যাকেজিং

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকল স্থাপন

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

বরকলে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

error: Content is protected !!
%d bloggers like this: