বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২০, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগের প্রতিবাদে রাঙামাটিতে আজ সকালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন স্থানে অবরোধকারীরা যানবাহন চলাচল সীমিত করে দেয়, কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এর ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু এবং বিশেষ করে রোগীবাহী যানবাহন চরম ভোগান্তির সম্মুখীন হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমানোর স্বার্থে রাঙামাটি রিজিয়নের অধীনস্থ সেনাবাহিনীর টহল দল সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করে। অবরোধের কারণে স্থবির হয়ে পড়া বেশ কিছু সড়ক সেনাবাহিনী ক্লিয়ার করে যান চলাচল সচল করতে সহায়তা করে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দায়িত্ব পালন করছে।

পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার জেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করেন যেন তিনি সুশীল সমাজ, আন্দোলনকারীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

এ অনুরোধের পর জেলা পরিষদের চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন যে, পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ যেন নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

রিজিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জননিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় ও সংর্বধনা

কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও রাজীব হোসেন

পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সার্কেল অফিস ও বিলাইছড়ি থানা  পরিদর্শন করেন পুলিশ সুপার 

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

রামগড় স্থলবন্দরে ১৯০কোটি টাকার নির্মাণ প্রকল্পে দুদকের অভিযান

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন নেতৃত্বে ওয়াদুদ ভূঁইয়ার স্ত্রী জাকিয়া জিনাত বীথি

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ আটক

খাগড়াছড়িতে বিএনপি’র বিজয় উল্লাসে হাজার হাজার নেতাকর্মীর জমায়েত

error: Content is protected !!
%d bloggers like this: