রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৩০, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল গতকাল শনিবার  অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের উদ্যোগে নিজ বাসভবনে আয়োজিত মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন।

মাহফিলে মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সত্যিকারের অনন্য একজন নেতা। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ় মনোভাব, সংগ্রামী নেতৃত্ব ও রাষ্ট্রনায়কের ভূমিকা আজও দেশবাসীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার পথে তাঁর ত্যাগ নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। এসময় সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, পৌর যুবদলের আহ্বায়ক নাসির কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামিম,উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কলিমুল্লাহ, বিএনপি নেতা শাহাদাত, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদুল হক ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা প্রশাসকের সহায়তায় ৩২ জন কলেজ শিক্ষার্থীর হাতে নতুন বই

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১

জুরাছড়িতে চাকমা ভাষার রিফ্রের্সাস প্রশিক্ষণ সমাপ্ত

থানচিতে ফের ব্যাংকে ডাকাতি করেছে সন্ত্রাসীরা

পাহাড়ে দূর্গমতার বাঁধা দূর করছে সড়ক- নিখিল কুমার চাকমা

পাহাড়ি জাবিয়ানদের ১ম পুনর্মিলনী / এক ঝাঁক তারার মেলা বসল রাঙামাটিতে

জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ ডিসেম্বর

রাঙামাটি মেয়েদের ক্রিকেটে বড় জয়

error: Content is protected !!
%d bloggers like this: