বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ৩৮ বছরেও সংস্কার হয়নি বাদশা মিয়ার টিলা জামে মসজিদ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই  ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কাপ্তাই লেকের পাশে অবস্থিত বাদশা মিয়ার টিলা জামে মসজিদ। ১৯৮৭সনে মসজিদটি প্রতিষ্ঠিত হলেও অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮ বছরেও সংস্কার করা হয়নি জামে মসজিদটি। টিলার পাশে প্রায় ৩০ টি মুসলিম পরিবার ৩৮ বছর যাবত বসবাস করে আসছেন। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র। তারাঁ দিনে আনে দিনে খায়। কেউ সাম্পান, নৌকা চালিয়ে চালিয়ে আবার কেউ হ্রদে মাছ শিকার করে দিনাতিপাত করে থাকেন। তাঁদের স্বল্প আয় দিয়ে কোন রকম মসজিদটি চলে। অর্থ সংকটের ফলে দীর্ঘ ৩৮ বছর যাবত মসজিদটি সংস্কার না করায় মসজিদটির  টিন, গাছের খুঁটি এবং হ্রদের পাশে থাকায় মসজিদটির মাটি ধবসে যাচ্ছে।পুরাতন টিন গুলো ছিদ্র হয়ে গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, অর্থাভাবে মসজিদটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেনা। তাই মসজিদ সংস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। মসজিদের মুসল্লী সত্তর  উর্ধ্ব বয়সী মো. শহীদ উল্লাহ প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিদটি  সংস্কার করার জন্য।

মসজিদের ইমাম আমির হোসেন জানান, মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের টেউয়ে মসজিদের ভিতর ফাঁটল, মাটি ধস নেমেছে। অর্থ সংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না। তিনি প্রশাসন, সমাজের বিত্তবান ও এলাকার সর্বস্তরের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান ।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, মসজিদটি লেকের পাশে হওয়ায় এটার জন্য ধারক দেওয়াল নির্মাণ করতে হবে। ভবিষ্যতে এটার সংস্কার করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের নানান কর্মসূচি

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে ধরা পড়লো  ২৬কেজি ওজনের কোরাল মাছ

বর্তমান সরকারের আমলে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে- পার্বত্য প্রতিমন্ত্রী 

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন চবির ড. আব্দুল্লাহ আল ফারুক

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে একুশে ফেব্রুয়ারি উদযাপিত

রামগড় ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঘাইছড়িতে

ঈদগাঁও থেকে অপহৃত শিশু উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: