শনিবার , ১৪ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৪, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী বলেছেন-আল-কুরআনে রোজা ফরজ করার বিধান যেভাবে এসেছে সেভাবেই ক্বিসাসের বিধান এবং কিতালের বিধানও এসেছে। সালাত কায়েমের মতোই দ্বীন কায়েমের বিধানও এসেছে। আল্লাহর ফরজ বিধান একাংশ মেনে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। ইসলামের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে আমাদেরকে। তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে।

শনিবার (১৪ মার্চ)  বিকেলে ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল-কুরআন নাযিলের কারণে যেভাবে মাহে রমযান মহিমান্বিত হয়েছে সেভাবে বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে মাহে রমযানেই ইসলাম আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কাজেই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়সহ সর্বক্ষেত্রে দ্বীনের অনুসরণের মাধ্যমেই আমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার দাবি করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানবিক অধিকারের সর্বোচ্চ গ্যারান্টি একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে।

ঈদগাঁও আলমাছিয়া মাদরাসার মাঠে তারুণ্যের এ ইফতারে সভাপতিত্ব করেন উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।

শিবির নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি আয়ুব আনচারি। বিশেষ অতিথিদের মধ্যে  ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, কক্সবাজার শহর শিবিরের সাবেক  সভাপতি তৈয়ব উদ্দিন, কক্সবাজার জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, শহর শিবিরের সাবেক মিডিয়া সম্পাদক মিছবাহ উদ্দিন ও ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনির আহমদ প্রমুখ।

ইফতার পূর্ব দোআ ও মুনাজাতে সহস্রাধিক রোজাদার অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন নেতৃত্বে ওয়াদুদ ভূঁইয়ার স্ত্রী জাকিয়া জিনাত বীথি

দীঘিনালায় তামাক গাছের সাথে শত্রুতা

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

লংগদুতে বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ

চট্টগ্রাম বিভাগের সেরা এটিও আশীষ কুমার আচার্য্য

আওয়ামী লীগে যোগ দিলেন জুরাছড়ির ইউপি চেয়ারম্যানসহ দশ ওয়ার্ড মেম্বার 

অর্থ আত্মসাত মামলায় রাঙামাটির সাবেক জেলা পরিষদ সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাজেকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ পেল নতুন দুই গাড়ি

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: