রবিবার , ১২ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুইজন আটক

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
এপ্রিল ১২, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে বাচা মেরুং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইউসুফ আলী (৩০) কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একটি পাহাড়ের মাটি কাটছিলেন। এসময় তিনি দাবি করেন আশরাফুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। তবে জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে ইউসুফ আলী ও এক্সকাভেটর চালক মো. সেলিমকে আটক করে। পরে তাদের ব্যবহৃত এক্সকাভেটরসহ দীঘিনালা থানা পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈসাবিকে সামনে রেখে নুনছড়ি দেবতা পুকুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা প্রদান

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

বিলাইছড়িতে ব্যবসায়ী সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে রামগড়ের বর্তমান ও সাবেক মেয়রসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

মাশরুম চাষে হাসি ফুটেছে সুমেদ চাকমার মুখে

দূর্গম আড়াছড়ি ও কলাবুনিয়া পাড়া পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

error: Content is protected !!
%d bloggers like this: