মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
রিজভী রাহাত, বান্দরবান
মার্চ ২২, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে বান্দরবান জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির হাতে স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামান, সদস্য সচিব চনুমং, জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বর্তমান বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে উল্লেখ করার পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ানোর কথা উল্লেখ করা হয়।

চৈত্রের তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সাধারণ জনগণের কষ্ট আরও বেড়েছে। দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও জাগির পাড়া সড়কে জলাবদ্ধতা, পানি বন্দি হাজারো মানুষ!

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

ঈদগাঁওয়ে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা- প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটির বসন্ত পাংখোয়া পাড়ায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার

কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

বরকলে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: