শনিবার , ১৬ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চলমান প্রক্রিয়ায় গঠন হবে তিন পার্বত্য জেলা পরিষদ-পার্বত্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৬, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

‎রাঙামাটির মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজে ব্র্যাক কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই খুব শিগ্রই তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হবে।

‎শনিবার (১৬ মে) রাঙামাটি শহরের মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়। এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় এবং ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান জেলা পরিষদগুলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আইন অনুযায়ী সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে জেলা পরিষদ গঠন করা হবে। প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করা হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

‎‎মোনোঘরের সভাপতি উদয় শংকর মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‎এ কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী ব্র্যাক কুমনের ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে। এতে সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

‎জাপানে উদ্ভূত কুমন মেথড বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে চালু রয়েছে। নিয়মিত অনুশীলন, মৌলিক দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরভাবে শেখার সক্ষমতা তৈরিতে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুল বিষুতে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো তনচংগ্যা সম্প্রদায়

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

স্বাধীনতাকামী ফিলিস্তিনে অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে ১৮৬ ইমাম মুয়াজ্জিন পেলেন খাদ্য সহায়তা 

বান্দরবানে থানচি উপজেলায় ৭ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা 

বাঘাইছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: