মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৮, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সদস্যরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি)  এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস- এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত বন্দুকটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বন বিভাগের নাকের ডগায় দিবারাত অবৈধভাবে কাঠ পাচার

বিলাইছড়ি বাজার পুজা মন্ডপে ডিআইজি  শুভেচ্ছা উপহার

আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা ও বন্যা কবলিত জনগনের পাশে রাঙামাটির আনসার-ভিডিপি সদস্যরা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

জুরাছড়িতে ২৫টি বিদ্যালয়ের ৯৪ শিক্ষককে জাতীয়করণ

error: Content is protected !!
%d bloggers like this: