বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৩০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) সকাল ১১টায় অর্ধ-শতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

তাদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ জানান।

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা আরও অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিস করেন না, অনেক সময় ফোনও রিসিভ করেন না এবং মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়, যার ফলে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, “আমাদের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু ব্যয় হয়। এছাড়া স্থানীয়দের মধ্যেও কিছু বিভাজন রয়েছে, যার কারণে সমস্যা সমাধানে জটিলতা তৈরি হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

বিক্ষোভের একপর্যায়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১৭ কেজি ওজনের অজগর অবমুক্ত

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফলতা, উদ্ধার করলো হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন

বিলাইছড়িতে ধারের টাকা চাওয়ায় পিটুনি ! গুরুতর আহত ১

কাপ্তাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও রায়হানুল ইসলাম

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর যোগদান

মহালছড়ি যৌথ খামারে বিএনপির উঠান বৈঠক: প্রথমবার রাজনৈতিক নেতাদের পেয়ে আপ্লুত ত্রিপুরা জনগোষ্ঠী

চন্দনাইশে জুলাই যোদ্ধাকে হামলা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা ব্লকেড

বাঘাইছড়িতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ

জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে– ধর্ম উপদেষ্টা

খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে বিষাদের সুর; মা দুর্গাকে বিসর্জন

error: Content is protected !!
%d bloggers like this: