বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন, ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার (২৬ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ বৃষ্টিস্নাত দিনে  ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।

ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট , গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

বুধবার( ২৬ আগস্ট)  দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, স্কাউটিং এমন একটা বিষয়   যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক গুনাবলী অর্জন করার জন্য সব কিছু শেখানো হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কাউটদের ভূমিকা স্বরণ রাখার মতো।

বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন।

ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন
আঞ্চলিক উপ কমিশনার ( নৌ অঞ্চল)  এবং উপাধ্যক্ষ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এম জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন।  পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।

ক্যাম্পে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউটরা বলেন, প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে আমরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিতে আসলাম। নানা প্রতিকূল অবস্থায় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তাঁরা বলেন,  নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ক্যাম্প আমাদের জন্য সহায়ক হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে কারিতাসের লাউদাতোসি ক্যাম্পেইন ও চারা বিতরণ   

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

রামগড়ে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

সুন্দর নতুনের প্রত্যাশায় সাঙ্গু নদীতে ভাসলো বিজুর ফুল

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: