রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রোববার (১৩ সেপ্টেম্বর) কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অভিযানে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সহসভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ শাহিল ও রাকিব হোসেন, সহদপ্তর সম্পাদক মেহেদি হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: