মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ি শিজক কলেজে পিসিপির নবীন বরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ৫, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি শিজক কলেজে একাদশ শ্রেণীতে ভতিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শিজক কলেজ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যেগে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সৌখিন চাকমা।

পাহাড়ী ছাত্র পরিষদের পিসিপি বাঘাইছড়ি থানা সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য সাথোয়াইপ্রু মারমা।

পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক চিবরন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক উদ্দীপন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  সদস্য সৌখিন চাকমা বলেন, আমি যখন একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিলাম তখন একবার শাসকগোষ্ঠী কর্তৃক গ্রেফতারের স্বীকার হয়েছিলাম। সেই সময়ে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত করুন অবস্থা এবং মামলা-হামলার ভয় ছিল প্রতিনিয়ত। একজন ছাত্র একটি জাতির স্তম্ভ, তাই একজন ছাত্রের অধ্যয়নের মাধ্যমে অনেক গুণাবলী অর্জন করা আবশ্যক। যেমন, বড় ভাইদের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এগুলোই হচ্ছে এসব গুণাবলির প্রথম অধ্যায়। তিনি আরো বলেন, পাহাড়ে বসবাসরত আদিবাসীদের সকল প্রয়োজনে সহযোগিতা প্রদানের হার বাড়াবে আঞ্চলিক পরিষদ।

নবীণ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সমিতির বাঘাইছড়ি সভাপতি লক্ষীমালা চাকমা, পিসিপি রাঙামাটি জেলা সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী ম্রানু মারমা, আশিকা চাকমা

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ির সাথে রাঙামাটি সরাসরি নৌ যোগাযোগ বন্ধ; বেড়েছে দুর্ভোগ

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

নানান আয়োজনে লংগদু উপজেলা প্রশাসনের নববর্ষ বরণ

ঈদগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৩০০ রোগী

কক্সবাজারে ঘুমন্ত মেয়েকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন পিতা

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

২০০৫ সালে গ্রেনেড হামলা প্রতিবাদে রাঙ্গুনিয়ার রাজানগর ও ইসলামপুরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: