মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৩, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান উ: জুওয়ানা ভান্তের দাহক্রিয়া মঙ্গলবার শেষ বিকেলে জেলা সদরের কমলছড়ি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে।

তিনি সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই দাহক্রিয়ায় হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উ: জুওয়ানা ভান্তে ১৯৫২ সালের ২২ এপ্রিল কমলছড়ি হেডম্যান পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর গৃহী নাম চাইহ্লাউ চৌধুরী। ভিক্ষু জীবনে তিনি ১৬বার বষাবাস যাপন করেন।

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রয়াত উ: জুওয়ানা ভান্তে ইউএনডিপি সাহায্যপুষ্ট ‘এসআইডি-সিএইচটি’ প্রকল্পের কর্মকর্তা উশিংমং চৌধুরী’র পিতা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ির ওসির বিদায়ে মতবিনিময় সভা ও ভোজ

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা অনুষ্ঠিত

‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাইখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

কাপ্তাইয়ের সীতা পাহাড়ের পাদদেশে অপূর্ব সুন্দর জোড়া ঝর্ণা: পর্যটকদের কাছে এখনো অপরিচিত

মদ খেয়ে মারামারিতে রুমায় একজনের মৃত্যু

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১ মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

error: Content is protected !!
%d bloggers like this: