বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ব্যবসায়ী রাসেলের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।
নভেম্বর ৩০, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ২১ দিনেও উদ্ধার না হওয়ায় অপহৃত মোঃ শফিকুল ইসলাম রাসেলের অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে জেলা শহরের শাপলা চত্বর মোড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সহ সংগঠনের জেলা-উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে অবিলম্বে অক্ষত অবস্থায় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রাসেলের উদ্ধারের দাবি জানান।

না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, গত ০৯ নভেম্বর বিক্রয়ের উদ্দেশ্যে বাগান দেখানোর নাম করে দীঘিনালার আট মাইল এলাকা থেকে খাগড়াছড়ি বাজারের ক্ষুদে কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে অপহরন করে দূর্বৃত্তরা।

মুঠোফোনে রাসেলের পরিবারের নিকট ০৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে স্বজনরা দেড় লক্ষ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এর পর থেকে অপহরনকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গেল ২৩ নভেম্বর অপহরণের ঘটনায় জড়িত থাকা ৩জনকে আটক করে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। জানা যায়, ভিকটিম রাসেল এবং সে যার সাথে গিয়েছে দুইজনই বিভিন্ন রকমের অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত ছিল।

তাদের দুইজনের মধ্যে এ সংক্রান্ত লেনদেন ছিল। এরই মধ্যে ঘটনার কেটেছে প্রায় ২১ দিন। তবে ঘটনার সাথে জড়িত থাকা ৩জনকে গ্রেফতার করা গেলেও এখনও জীবিত উদ্ধার করা যায়নি রাসেলকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব

রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

বিলাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

বাঘাইছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মীকে অপহরণ

চিৎমরমের জামাইছড়িতে টিকে আছে ৬০ বছরের চন্দুল গাছ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

খোরশেদ আলম জনির মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোকবার্তা ও দোয়া কামনা

error: Content is protected !!
%d bloggers like this: